চট্টগ্রামের পটিয়ায় দুইটি চোরাই সিএনজি গাড়িসহ তিন চোরকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত তিনটার দিকে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন, ওসি তদন্ত মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে উপপরিদর্শক আলমগীর হোসেন, শিমুল দাশ, রতন কান্তি দে, সহকারী উপপরিদর্শক অনুপম কুমার বিশ্বাসসহ পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকার একটি ডেইরি ফার্মের সামনে থেকে আসামী মোবারক হোসেন (২০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে আসামী মো. করিম ও মো. শাকিবকে বাঁশখালী থানা পুলিশের সহায়তায় বাশঁখালি উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার আবুল কালামের বাড়ি থেকে আরো একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয় শুক্রবার সকাল সাতটার দিকে। এসময় আরো দুইজন চোর পালিয়ে যায়। আটককৃত তিন সিএনজি গাড়ি চোরের বাড়ি বাঁশখালী উপজেলায়।
এদিকে, আটককৃত তিন চোরকে শুক্রবার দুপুরে পটিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আমাদের বিশেষ অভিযানে ২টি সিএনজি গাড়ি সহ ৩ চোর চক্রের সদস্যকে আটক করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাড়ী দুটি থানায় জব্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ । ১১:৩১ সকাল