২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ । ৬:১৮ সন্ধ্যা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল।পরে দেশ জাতির কল্যাণ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দীর্ঘায়ু ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা, থানা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন