২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতাল থেকে ফের নারী দালাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ । ৫:৫৬ সন্ধ্যা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আলো দাশ প্রকাশ রত্না (৪০) নামের এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলো দাশ নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার মৃত নিবারণ দাশের স্ত্রী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় হাসপাতালের গাইনি বর্হিঃবিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘হাসপাতালের গাইনি বর্হিঃবিভাগ থেকে আলো দাশ নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন