২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সাংবাদিকদের মারধর: এমপি মোস্তাফিজকে তলব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ । ৬:২৭ সন্ধ্যা

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন জমা দিতে এসে কয়েকজন সাংবাদিককে মারধর করেছেন চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় তাকে আদালতে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১৬ আসনের ‘নির্বাচন-পূর্ব-অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ আবু সালেম মোহাম্মাদ নোমান এমপি মোস্তাফিজকে ঘটনার ব্যাখা চেয়ে তলব করেছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে ‘নির্বাচন-পূর্ব-অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তলব করেছেন।

এর আগে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তিন সাংবাদিকের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন। পরে আগামীকাল চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে তার যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের পেশকার মো. শাহাব উদ্দিন বলেন, ‘নির্বাচন-পূর্ব-অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্যারের কাছে তিন সাংবাদিক জবানবন্দি দিয়েছেন। আগামীকাল তিনটার মধ্যে চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে তার যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন