২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ডের এমপি দিদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ । ১০:১৩ রাত

কামরুল ইসলাম দুলু: মনোনয়নপত্র দাখিল করার ১২ ঘন্টা না যেতেই নৌকা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বর্তমান এমপি আলহাজ্ব দিদারুল আলম।

শুক্রবার সন্ধ্যায় দিদারুল আলম নগরের সিটি গেইটস্থ বাসভবনে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন না করার ঘোষণা দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আকবর শাহ ও উত্তর পাহাড়তলি ওয়ার্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান এমপি দিদারুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোন দিনই প্রার্থী হতে পারি না। আমি আগেই বলেছিলাম, শেখ হাসিনা নৌকা যাঁকে দিবেন আমি তার পক্ষেই কাজ করবো। আমি সীতাকুণ্ডে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করবো সীতাকুণ্ড আসনে নৌকা মাঝি যিনি বিজয়ী হবেন তিনি আমার উন্নয়নের ধারাবাহিকতা রাখবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন