২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতাল থেকে আবারও নারী দালাল ধরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ । ৪:৩৬ বিকাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রুমা আক্তার (৩৫) নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমা আক্তার রাঙ্গুনিয়া থানার নতুনগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি নগরীর চান্দগাঁও থানা এলাকার রাস্তার মাথা এলাকায় বসবাস করেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, ‘হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে দালাল রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন