২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ । ৮:২০ রাত

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশের আয়োজন করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আজ শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন