২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ । ১০:২৮ রাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন