২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে ছাত্রদল নেতাকে না পেয়ে ছোট ভাইকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ । ৮:৩৭ রাত

সীতাকুণ্ডে ছাত্রদল নেতা কাজী সেলিম উদ্দিনকে গ্রেফতার করতে গিয়ে না পেয়ে পুলিশ তাঁর ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে আটক করে নিয়ে গেছে। কাজী সেলিম সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। তার ছোট নাজিম উদ্দিন একজন ক্রীড়াবিদ। তাঁকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাড়িতে কাজী সেলিম উদ্দিনকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ছাত্রদল নেতা সেলিম উদ্দিন বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে

তাঁর ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে ধরে নিয়ে যায় পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাজী নাজিম উদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্রীড়াবিদ। তবে পুলিশ বলছে, তিনি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে সম্প্রতি ঘটে যাওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নাজিম উদ্দিন ক্রীড়াবিদ, সে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর, ক্রীড়াবিদ ফজলে এলাহি। তিনি বলেন, নাজিম রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত। এ ছাড়াও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত আম্পায়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য। আটকের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার এসআই নাসির উদ্দিন বলেন, কাজী নাজিম উদ্দিন সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা মামলার সন্দেহজনক আসামি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন