২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ । ৬:২১ সন্ধ্যা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা শাখার বর্ধিত সভা মঙ্গলবার সকাল ১১টায় বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। বিশেষ অথিতি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা মছিউদ্দৌল্লাহ, অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এম এনামুল হক সিদ্দিকী, প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা শহিদুল আলম আল হাদী, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

ফটিকছড়ি উপজেলার সভাপতি মঈনুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মো. মামুন, ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে আমরা নির্বাচনে এসেছি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শান্তিতে বিশ্বাস করে। ইসলামী ফ্রন্টের প্রার্থীকে বিজয়ী করলে বৃহত্তর ফটিকছড়ির সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা অন্যদেরকে নির্বাচিত করেছিলেন এবার আমাদেরকে সুযোগ দেয়ার জন্য ফটিকছড়িবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট হামিদ উল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মো. ইদ্রিস হায়দায়,এরশাদুল আলম, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, ফয়েজুল আলম চৌধুরী, জোনায়েদ হোসেন, আবু বকর সিদ্দিক, শফিউল আলম,হামিদুল্লাহ, নুরুদ্দীন আলকাদেরী, মো? তারেক,এমরান,ইয়াকুব মানিক, আমান উল্লাহ্ আমান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন