২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ । ৩:৩০ বিকাল

নোয়াখালীর চাটখিল উপজেলার মো. জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে অনৈতিক কাজ করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মো. জাহাঙ্গীর আলম, পিতা: মৃত রহমত উল্যাহ, রহমত উল্যাহ কেরানী বাড়ি, গ্রাম: নাহারখিল, ইউনিয়ন: খিলপাড়া, উপজেলা: চাটখিল, জেলা: নোয়াখালী- নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।

তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। ’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। ’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন