২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

ট্রেন দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ । ১২:৫৪ দুপুর

চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার মহাসড়কের ডুলাহাজারা ইসলামীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিন কন্যা শিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয়েছে আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এসময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন