২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩ সফর ১৪৪১ হিজরি

খালেদার সঙ্গে দেখা করেছেন বিএনপির চার সাংসদ

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০১৯ । ৪:০৩ বিকাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের ৪ জন সংসদ সদস্য।

বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ফুলের তোরা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালের খালেদা জিয়ার চিকিৎসাধীন ইউনিটে প্রবেশ করেন। বাইরে অপেক্ষাধীন ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ দেখা করা ৪ সংসদ সদস্য হলেন— ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিএনপির তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এক ঘণ্টার বেশি সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন দলটির সংসদীয় মুখপাত্র হারুন অর রশীদ, উকিল আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম।

পরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখগুলো রয়েছে। ওনার অবিলম্বে উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। ওনার যে উন্নত যে চিকিৎসার দরকার, সেটার জন্য বৈদেশিক চিকিৎসা দরকার। উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজকে উনি জামিন পেলে, কালকে উনি বিদেশ যাবেন এবং আজকে যদি উনি জামিন পান ওনার প্রথম প্রায়রিটি হবে চিকিৎসা এবং দেখা যাবে উনি কালকেই চিকিৎসার জন্য বিদেশ যাবেন এবং ওবায়দুল কাদের চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। আজকে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী তাকে কেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’

এদিকে আজকেও খালেদা জিয়ার জামিনের বিষয় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংসদ সদস্য ও সংসদীয় মুখপাত্র হারুন অর রশীদ।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে দলের প্রধান জামিন নিয়ে কথা বলেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব। পরে সেখানে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন।

খালেদা জিয়ার জামিন নিয়ে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছি। তিনি আজ সন্ধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন