২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ । ১:২৮ দুপুর

সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপের প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। রোববার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে। সেখানে ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। তেলের মজুদের বিষয়ে বিস্তারিত জানা যাবে ৩ থেকে ৪ মাস পর।

তিনি আরও জানান, তেল ছাড়াও সেখানে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘন মিটার গ্যাসের গ্যাসের মজুদও মিলেছে।

এর আগে সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে তেলের মজুদ পাওয়া যায়।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন