২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানির জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ । ৮:৪৮ রাত

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাঁশখালীতে সাত দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে টাইম বাজার, চাম্বল ও প্রেম এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন