২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

মেজর হাফিজকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ । ৭:৩৮ রাত

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মেজর হাফিজের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যেতে চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চিকিৎসার জন্য আজ দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের। বুধবার দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন