২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

রাউজানে নিখোঁজের ২৬ ঘণ্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ । ৮:১৬ রাত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়ির প্রয়াত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি বিবাহিত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে গত ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ব্যাংকের উদ্দেশ্যে ঘর থেকে বের হন । দুপুরের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক সকালে রাবার রাবারে কস সংগ্রহ করতে গিয়ে দেখতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে বিষয়টি বাগানের সুপারভাইজারকে জানান। পরে সুপারভাইজার থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার পাওয়ার নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন