২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

ইটভাটায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সীতাকুণ্ড প্রতিনিধি ইকবাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ । ১০:৪৯ রাত

সীতাকুণ্ডে একটি ইটভাটার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা ও বীর চট্টগ্রাম মঞ্চের সীতাকুণ্ড প্রতিনিধি এস এম ইকবাল হোসাইন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিটিসি গেইট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক এস এম ইকবাল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফকরিস ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে ইটভাটায় বিভিন্ন জায়গা থেকে গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তাহার উপর হামলা চালায়। এ সময় ফয়সাল বলেন, আমি ইটভাটায় গাছ দিব। কার এমন ক্ষমতা আছে আমাকে নিষেধ করার। সীতাকুণ্ড প্রেসক্লাবর সভাপতি সৌমিত্র চক্রবর্তী তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন