২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, আটক ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ । ৩:৩৫ বিকাল

কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এ সময় দুইজন অস্ত্র তৈরির কারিগরসহ ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র‍্যাব-১৫ এর অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানার মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে ২ জনকে আটক করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন