২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ । ৩:৫১ বিকাল

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাসেল কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, মো. রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির সিই্ও রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেক মামলা হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও রাসেল কারাগারে ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন