২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ । ৫:০০ সন্ধ্যা

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

বন্ধ করা ট্রেন হচ্ছে- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় এগুলো বন্ধ করা হয়েছে।

সারাদেশে রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা দুই হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছি। অলরেডি তারা মোতায়েন আছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ। এর আগে ২০১৪ সাল আমরা আনসার বাহিনীর মাধ্যমে ট্রাক পেট্রোলিং করেছিলাম। এজন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন