কামরুল ইসলাম দুলু: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী- আকবরশাহ আংশিক) আসনে এবার বাবার জন্য ভোট চাইতে নেমেছেন তার দুই সন্তান রাফসান ও সোহান।
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় এস এম আল মামুন এর নির্বাচনী প্রচারণায় থেকে দুইভাই লোকজনের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়াসহ তাদের বাবার জন্য দোয়া চান।
দিনব্যাপী বিভিন্নস্থানে গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশে গিয়ে রাফসান ও সোহান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের দাদা মরহুম এবিএম আবুল কাসেম মাস্টার দীর্ঘদিন এ জনপদের সংসদ সদস্য ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলাকে আধুনিক উপজেলায় পরিনত করেছেন। দাদার রেখে যাওয়া কাজ আমাদের বাবার করার সুযোগ এসেছে। যতটুকু জানি, আমাদের বাবা এ জনপদের মানুষকে খুব আপন করে নিয়েছেন। তাই আমাদের চাওয়া আপনারা সবাই আমাদের বাবা আলহাজ্ব এস এম আল মামুনকে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৭:১৭ রাত