২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৮:৩৫ রাত

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ফুফাতো ভাই।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুর মোস্তফা বজল (৫৮)। নিহত বজল ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র।

থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে বজলকে হত্যা করে। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন