২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে দুই ঘণ্টার ব্যবধানে দুই খুন, জনমনে আতঙ্ক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ । ১:০৫ রাত

কামরুল ইসলাম দুলু: দুই ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে দুইটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীতলপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ আলমগীর (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

এর আগে সন্ধ্যা সাতটার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে মামাতো ভাইয়ের হাতে খুন হন নুর মোস্তফা বজল (৫৮)। নামে এক বিএনপি নেতা। তিনি ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র। নিহত বজল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বড় ভাই ও ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন বি এন পির সহ সভাপতি।

এদিকে রাতে দোকান বন্ধ করে শীতলপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা মোঃ আলমগীরকে ছুরিকাঘাত করে। গুরুত্বর আহতাবস্থায় অন্ধকারে পড়ে থাকার বেশ কিছুক্ষন পর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি একই ইউনিয়নের গামারীতলা গ্রামের হাসেম মাস্টার বাড়ির আফাজউল্লার ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে। অপর দিকে শীতলপুর এলাকায় এক ব্যবসায়ী দুর্বৃত্তের হাতে নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন