২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ । ৭:২৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মায়ের সাথে অভিমান করে প্রিয়া রানী মজুমদার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সুজনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে। প্রিয়া রানী লিটন মজুমদারের মেয়ে। সে ভাটিয়ারী টিএসসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বিকালে মা কল্যাণী মজুমদার মেয়েকে বকাঝকা করে। এরপর তার মা ঘরের বাহিরে গেলে কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখতে পান তার মেয়ে প্রিয়া রানী গলায় উড়না পেঁচিয়ে সিলিং এর সাথে ফাঁস দেয়।

ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, আমার এলাকায় একটি ভাড়া বাসায় একটি কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে ঘটনাস্থলে যায়। পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম মেয়েটিকে তার মা বকা দিয়েছে। তাই অভিমানে গলায় ফাঁস দেয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান, মায়ের সাথে অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস দিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন