২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১২ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

আ.লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ । ৭:৫৬ রাত

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী।

এ বিষয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পোলিং এজেন্টের কাজ কী সবাই জানেন। আগের নিয়মের সঙ্গে নতুন কী কী নিয়ম যুক্ত বা পরিবর্তন হয়েছে, সেগুলোর বিষয়ে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন