২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ । ১১:৫০ সকাল

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর ঢাবি’র দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছালে তাকে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম হাসপাতালে দেখতে গিয়েছেন বলে জানা গেছে।

এই বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, ‘ঘটনা শোনার পর পরই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়েটির শারীরিক ও মানসিক সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় তৎপর রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন