২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের ২৮ তম মিলনমেলা উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ১:০৪ রাত

সীতাকুণ্ডে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের ২৮ তম মিলনমেলা উদযাপন বন্ধুত্ব চলমান একটি প্রক্রিয়া। জীবনের সব ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। তবে আস্থা এবং নির্ভরতার বন্ধুত্ব স্কুলজীবনের সোনা বন্ধুরা। সেই সময় স্কুলজীবনে বন্ধুদের নিয়ে প্রাণখুলে হাসি-ঠাট্টা, গল্প, আড্ডা, খেলাধুলা আর বিভিন্ন তর্ক-বিতর্কসহ গানে গানে কেটেছে আমদের সময়। তখন আনন্দময় দিনগুলো নানা আয়োজনে মেতেছি আমরা সবাই। এভাবে বিশ্বাস, ভালোবাসা, স্নেহ এসব একসাথে পারস্পরিক আত্মার দৃঢ়তা শক্তিশালী বন্ধনে রূপ নেয় বন্ধুত্বের সম্পর্ক। তাই স্কুল-জীবনের বন্ধুত্ব অটুট থাকে আজীবন।

আর সেই বন্ধুত্বকে দীর্ঘ ২৮ বছর ধরে টিকিয়ে রেখেছে সীতাকুণ্ডের এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা। প্রতিবছর তারা মিলিত হয় একটি দিন আনন্দ, উল্লাস,নাচ গান, আড্ডা আর গল্পে। শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে সীতাকুণ্ডের আস্তানা বাড়িতে বন্ধুদের মিলনমেলায় অংশ নেয় শতাধিক বন্ধু। স্নৃতি চারণ, নাচ-গান, কেক কাটা আর খাওয়া দাওয়াতর মধ্যদিয়ে একটি উপভোগ্য রাত পার করে তারা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন