২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে সিএমপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ৫:১০ সন্ধ্যা

অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

এই উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অহিদ সিরাজ চৌধুরী স্বপন সদস্য সচিব মহানগর কমিউনিটি পুলিশিং সেল, ইঞ্জিনিয়ার ইফতেখার ম্যানেজিং ডিরেক্টর সিপিডিএল, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জাফর ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন