২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ www.24ghonta.news১৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ । ৬:৪৫ সন্ধ্যা

সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির। তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় সন্দ্বীপ থানা পুলিশ মগধরা ইউনিয়নের নোয়ার হাটে সমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। সমির পুলিশের উপর হামলার ঘটনার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সন্দ্বীপ থানার ডিউটি অফিসার জয়নুল জানান, রবিউল আলম সমিরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন