২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news১৯ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২১ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

মাবিয়া গ্রুফের চেয়ারম্যান আলহাজ মোঃ জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ । ১২:২০ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল নিবাসী আলহাজ মোঃ মোহররম আলী মেম্বারের প্রথম পুত্র মাবিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার (৫০) মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

২ ডিসেম্বর, মঙ্গলবার বাদে জোহর ইউসুফ আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন