২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

নৌকা সমর্থনে সীতাকুণ্ডের সোনাইছড়িতে আ.লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ । ১২:১৫ রাত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা মার্কার সমর্থনে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইসমাইলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য আ ম ম  দিলশাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, বক্তব্য রাখেন কেন্দ্র প্রধান তারেক উদ্দিন সিকদার, মাহাবুল আলম, সদস্য সচিব খায়ের হোসেন, শাহরিয়ার রাশেদ, সিরাজুল ইসলাম, এনামুল হক চৌধুরী, ইফতেকার আলম সবুজ, মাষ্টার জাকির হোসেন, ইয়াকুব মেম্বার, জহুরুল আলম,আজম মেম্বার, উপজেলা  ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক রিয়াদ জিলানী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম বাবুল, সাধারণ সম্পাদক অহিদুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন