২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ১০:৩১ সকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত এই সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা হতে যাচ্ছে। এদিন শেষার্ধে জাতির উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ জনসভা আজ। এদিন দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থাকবেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন