২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ১১:৫৮ সকাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন