২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে জয়ী এস এম আল মামুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ । ১০:১২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) আসনে ১ লাখ ৪৩ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন।

৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ আসনে মোট ৭ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী দিদারুল কবির দিদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪৫ ভোট।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন