২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ । ৪:৫৬ বিকাল

আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন