২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

বনানী কবরস্থানে শেখ হাসিনার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ । ১০:০৫ সকাল

রাজধানীর বনানী কবরস্থানে ‘৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে স্বজনদের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন তিনি। এরপর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ। দলটি ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ফলে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন