২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ । ১০:১০ সকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছু সময়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেন সরকারপ্রধান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পায় আওয়ামী লীগ। এর ফলে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন