২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

নতুন এমপিদের শপথ বুধবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ । ১২:২২ দুপুর

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে।

ইতোমধ্যে শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

গত ৭ জানুয়ারি রবিবার সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন