২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ২৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ । ২:২৬ দুপুর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ বেগম মতিয়া চৌধুরী জাতীয় সংসদে উপনেতা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) দলের সংসদীয় সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের ৯ম তলায় সংসদীয় দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একই সভায় শেখ হাসিনা সংসদ নেতা, ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার, শামসুল হক টুকু ডেপুটি স্পিকার এবং নুর-ই আলম চৌধুরী চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

এর আগে শপথবাক্য পাঠ করেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

পরে স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিতরা পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন