২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news২৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ১ রজব ১৪৪৫ হিজরি

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ । ১০:০৮ রাত

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীসহ নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানাবেন।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বর ও সকাল ১১টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা।

বৃহস্পতিবার (১১জানুয়ারী) রাতে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, আগামীকাল (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডি ৩২-এ এবং পরবর্তী সময়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নর্বনিবাচিত মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।

উল্লেখ্য, আজ বঙ্গভবনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার ৩৭ জন সদস্য। সন্ধ্যা ৭টায় তাদের শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন