২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৩ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৩০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ৩ রজব ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে এক গাড়ির ধাক্কায় আরেক গাড়ির চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ । ৫:০৩ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছে।

শনিবার সকাল সোয়া ৬টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাজিন মোল্লা মানিকগঞ্জ জেলার শিবলয় থানার নিহালপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।

জানা যায়, সকালে সড়কে দাড়াঁনো একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দাড়াঁনো গাড়ির চালক শাহিন এসময় গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, একটি অজ্ঞাত গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দিলে চালক নিহত হন। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারে সংবাদ দেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন