২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

কালুরঘাট সেতু দৃশ্যমান হবে মোছলেম উদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ । ৬:৪৮ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আগামী এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে বলে আম্বাস দিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

এসময় তিনি বিএনপি মিথ্যাচার করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বোয়ালখালীর পৌর মেয়র বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। কালুরঘাট সেতু দৃশ্যমান হবে মোছলেম উদ্দিন

আমরা নিয়মনীতি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে বিএনপি সংঘর্ষেও ঘটনা ও নেতাকর্মী আহত হওয়ার তথ্য পেশ করে মিত্যাচারের আশ্রয় নিয়েছে। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তারা মিথ্যা অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ও বাসস এর ব্যুরো প্রধান কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও সাংবাদিক এম নাসিরুল হকসহ আওয়ামীলীগ ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন