২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১০ রজব ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতালে নারীসহ ২ দালাল আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ । ৬:৪৩ সন্ধ্যা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নারীসহ দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল- আনোয়ারা থানার বটতলী নূরপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে মমতাজ বেগম (৫০) ও কক্সবাজারের ঈদগাঁও থানার হোসেনের বাড়ির মো. হোসেনের ছেলে জাকির হোসেন (৩৮)।

শনিবার (২০ জানুয়ারি) হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের দোকান ও তৃতীয় তলার কিডনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের দোকানের সামনে থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন