২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১১ রজব ১৪৪৫ হিজরি

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ । ৪:৩৬ বিকাল

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে ইসির পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদের তালিকা প্রকাশ করার সময় এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৪ তারিখে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। আর হিজড়া ভোটার ৯২৪ জন।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

ইসির তথ্য অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এই তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা ধরেই আগামী উপজেলা নির্বাচন হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন