২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১১ রজব ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ । ৮:২১ রাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব আহমেদ ওয়াজেদ।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তার ছেলে সজীব ওয়াজেদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন