২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৫ হিজরি

লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ । ৫:৫৬ সন্ধ্যা

লোহাগাড়ায় উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফানবলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন