২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ । ৯:৩২ সকাল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ ইউনিয়নের মুল্লুক শাহ কাজী বাড়ী নিবাসী,মুক্তিযোদ্ধা আবুল বশরের পুত্র কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬)।

জানা গেছে তিনি শনিবার সকালে শারজাহ বিএম ডব্লু ‘র ইউনিয়ন মলের কাছে গাড়ী পার্ক করে একটি সার্ভিস রোড পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মিতসুবিশী পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে শারজাহস্থ আল কাসেমী হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার স্থানীয় সময় বিকাল চার টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু ঘটে।

মৃতের চাচাতো ভাই কাজী এনাম জানান,লিটনের জ্যেষ্ঠ ভাই কামরুজ্জামান মিন্টু সহ আত্মীয় পরিজনরা পেশায় ঠিকাদার নিহত লিটন দীর্ঘ সময় ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক ২৪ ঘন্টা পর আল কাসেমি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর সন্ধান পান।

অপর বন্ধু এস জি মহিনউদ্দীন ময়ুর জানান, কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন মৃত্যুকালে ৪ বছরের এক পুত্র,দেড় বছরের কন্যা ও বিধবা স্ত্রী রেখে গেছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ী ও তাঁর পাকিস্তানী চালককে আটক করেছে। বর্তমানে লাশ আল কাসেমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নিয়ে যাওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন