২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news১১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১৪ রজব ১৪৪৫ হিজরি

রয়েল বাংলা সুইটস অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানায়, অর্থদণ্ড ১ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ । ৬:২০ সন্ধ্যা

লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশের কারণে নগরের এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও সিএমপি পুলিশ সদস্যরা।

মোহাম্মদ বশির আহম্মেদ জানান, লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া চকবাজারের সাদিয়াস কিচেন ও মিষ্টিমুখকে নিরাপদ খাদ্য আইনে খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন