২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news১৩ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় পরিণত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ । ৪:৫২ বিকাল

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় পরিণত করার কথা জানান।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাসড়কের পাশে অবস্থিত হাওয়ায় এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগী আসেন। এ কারণে এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যে কোন ধরনের রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ বি এম খুরশীদ আলম, সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর উদ্দিন রাশেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ উপস্থিত ছিলেন উপজেলার ইউনিয়নের সকল চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন